ঐক্যফ্রন্ট ও বিএনপির একটিই ইশতেহার হবে : ড. কামাল

news-image

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনি ইশতেহার ৮ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন জোটটির নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট ও বিএনপির একটিই ইশতেহার হবে।’ বুধবার (৫ ডিসেম্বর) বিকালে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জনগণ ভোট দিয়ে তাদের দেশের মালিকানা প্রতিষ্ঠা করবে মন্তব্য করে গণফোরাম সভাপতি বলেন, ‘সরকার ভেবেছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা যেনতেন নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। কিন্তু যখনই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি, তখনই সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।’

পুলিশের কর্মকাণ্ড প্রতি খেয়াল রাখার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, ‘পুলিশ কী ভূমিকা পালন করে, আপনারা তা খেয়াল রাখবেন। একইসঙ্গে সরকারি দলের প্রার্থীদের কর্মকাণ্ড প্রতি নজর দেবেন।’সবাইকে ভোটের দিন ভোর বেলা থেকে ভোট দেওয়ার অনুরোধ করে কামাল হোসেন বলেন, ‘এই দিন ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যেন কেউ ভোট এদিক-সেদিক করতে না পারে।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা