ঐক্যফ্রন্টের চিঠি গণভবনে

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠানের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্টের কেউ যাবেন না। এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চিঠি পৌঁছে দিয়েছে ঐক্যফ্রন্টের তিন সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলম ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলের কাছ থেকে এ চিঠি গ্রহণ করেন।

প্রসঙ্গত, আগামীকাল ২ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬ দলের সঙ্গে সরকার সংলাপ করেছে, তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বৃহস্পতিবার চা-চক্রকে ‘প্রহসন’বলে অভিহিত করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে।

ভোট ডাকাতির পর চা-চক্র প্রহসন ছাড়া কিছুই নয়। তাই সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা