ঐক্যফ্রন্টকে ১৯ আসন দিল বিএনপি

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও কর্নেল অলি আহমেদের এলডিপিসহ ১৯টি আসন দিয়েছে বিএনপি। এর সঙ্গে আরও একটি আসন (ঢাকা-৬) যুক্ত হতে পারে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।

শনিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।

তার মধ্যে গণফোরাম পেয়েছে ছয়টি আসন। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ এএইচএম খালেকুজ্জামান, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, পাবনা-১ অধ্যাপক আবু সায়িদ, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর ও কুড়িগ্রাম-২ মেজর জেনারেল (অব.) আমসা আমিন ধানের শীষ প্রতীকে লড়বেন।

জেএসডি পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে দলটির সভাপতি আ স ম আবদুর রব, কুমিল্লা-৪ দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ ড. সাইফুল ইসলাম ও শরীয়তপুর-১ নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে লড়বেন।

নাগরিক ঐক্য পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কেএম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

এ ছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে তিনটি আসন দেয়া হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা