এশিয়ান আরচারিতে বাংলাদেশের স্বর্ণ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগের রাতেই হামজা চৌধুরীরা হতাশ করেছে ভিয়েতনামের বিপক্ষে। তবে আরচারিতে ভিয়েতনামকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারির প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশের তিন আর্চার—হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। নিয়ন্ত্রিত শুটিংয়ে শুরু থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ। আর শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ২৩১-২২৫ পয়েন্টে। ৬ পয়েন্টের জয়ে চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে স্বর্ণপ

টুর্নামেন্টের একক বা মিশ্র ইভেন্টে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সুযোগ হয়নি। কিন্তু কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে দলটি ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে এবং সেখানে জয়ের মাধ্যমে সাফল্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের আরচারিতে এ পর্যন্ত বড় সাফল্য আসতো মূলত রিকার্ভ বিভাগ থেকে।

গত বছর রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জয় করেছিলেন আব্দুর রহমান আলিফ। এবার কম্পাউন্ড বিভাগেও প্রশিক্ষণ ও পরিকল্পনার সুফল দেখা গেছে, যা শেষ পর্যন্ত স্বর্ণপদকে রূপান্তরিত হয়েছে।

এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আরচারি ফেডারেশন এবং এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পদকপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি