এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত তুললেন সোনাক্ষী!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম তারকা দম্পতি সোনাক্ষী সিনহা-জহির ইকবাল। বরাবরই তাদের খুনসুটি এবং ভালোবাসার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। জহির ইকবাল তার মজার আচরণের জন্য বেশ পরিচিত।

তিনি প্রায়শই সোনাক্ষীর সঙ্গে নানান ধরনের দুষ্টুমি করে থাকেন। তবে সাম্প্রতিক একটি কাণ্ড অভিনেত্রীকে এতটাই ক্ষিপ্ত করে তোলে যে, তিনি বরের গায়ে হাত পর্যন্ত তোলেন এবং কড়া ভাষায় তিরস্কারও করেন।

বিমানবন্দরের মতো স্থানে এই ঘটনা ঘটেছে। তবে কি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে ভাঙন ধরলো বছর ঘুরতে না ঘুরতেই? এমনই সব প্রশ্ন ভক্ত-অনুরাগীরা করছিলেন।

ইনস্টাগ্রামে সোনাক্ষী সিনহা নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি স্যুটকেসের উপর এক পা তুলে জুতোর ফিতে বাঁধছিলেন। ঠিক সেই সময় জহির ইকবাল পেছন থেকে এসে স্যুটকেসে লাথি মারেন।

আচমকা এই ধাক্কায় সোনাক্ষী প্রায় হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলেন। এরপরই সোনাক্ষী মেজাজ হারিয়ে জহিরের গায়ে হাত তোলেন। যদিও পুরো বিষয়টিই ছিল নিছকই মজার ছলে, তবে ভিডিওতে সোনাক্ষীকে বেশ বিরক্তই দেখা গেছে। এমনকী তিনি জহির ইকবালকে অশ্লীল গালিও দেন বলে নেটিজেনদের মন্তব্য।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত ২০২৪ সালের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী ও জহির। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমে সোনাক্ষীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না বলে শোনা যায়। তবে সব বাধা পেরিয়ে আইনি বিয়ের মাধ্যমে তারা একে অপরের জীবনসঙ্গী হন এবং পরে প্রীতিভোজের আয়োজন করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি