এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
July 1, 2026
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, আজ সকালে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস হাসপাতালে তাকে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকদের পক্ষ থেকে আপাতত হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।