এবোলা মোকাবিলায় ১৯৩ কোটি টাকা দিচ্ছেন জাকারবার্গ

news-image

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতকাল এক ঘোষণায় বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান প্রাণঘাতী ভাইরাস এবোলা প্রতিরোধে আড়াই কোটি ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১৯৩ কোটি ৫০ লাখ টাকা দান করবেন। ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফাউন্ডেশন’-এ বিপুল এ অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 45740_eboফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন জাকারবার্গ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, স্বল্প সময়ের মধ্যেই আমাদের এবোলা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, যাতে এ সংক্রমণ আর ছড়াতে না পারে এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত না হয়। এ প্রসঙ্গে তিনি এর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এইচআইভি ও পোলিও সংক্রমণের দৃষ্টান্ত উপস্থাপন করেন। গিনিতে গত মার্চে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এবং পরে তা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৪ জন এবং প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪৭ জন। গতকাল সর্বশেষ এ পরিসংখ্যান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক জেনারেল ব্রুস এইলওয়ার্ড।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান