এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশের নির্দেশ, কী ছিল সেখানে

news-image
আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত মার্কিন অর্থনীতিবিদ ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইন-এর একটি কথিত সুইসাইড নোট প্রকাশের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

নিউইয়র্কের ম্যানহাটন কারাগারে ২০১৯ সালের আগস্টে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ তখন ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল।

আদালতের আদেশে প্রকাশিত নথি অনুযায়ী, নোটটি ছিল হাতে লেখা এবং হলুদ লিগ্যাল প্যাডে লেখা। সেখানে লেখা ছিল— “নিজের বিদায়ের সময় বেছে নিতে পারা এক ধরনের উপহার।”

নোটটি উদ্ধার করেছিলেন তার সাবেক সেলমেট ও সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওন। পরে তিনি একটি পডকাস্টে এ বিষয়ে কথা বলেন। বিষয়টি আবার সামনে আসে যখন দ্য নিউইয়র্ক টাইমস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, নোটটি দীর্ঘদিন তদন্ত সংস্থার কাছে ছিল না এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত এপস্টেইন-সংক্রান্ত বিপুল নথির মধ্যেও এটি অন্তর্ভুক্ত ছিল না। পরে বিষয়টি আদালতে যায়।

ফেডারেল বিচারক কেনেথ কারাস বলেন, নোটটি একটি ফৌজদারি মামলার নথির অংশ হিসেবে জমা দেওয়া হয়েছিল, তাই এটি জনস্বার্থে প্রকাশ করা যেতে পারে এবং গোপন রাখার আইনি ভিত্তি নেই।

আদালতের নথিতে আরও দেখা যায়, নোটে এপস্টেইন লিখেছেন— তাকে দীর্ঘদিন তদন্ত করা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি, এবং পুরোনো অভিযোগগুলো আবার সামনে আনা হয়েছে। পাশাপাশি সেখানে হতাশা ও বিদায়ের বিষয়েও মন্তব্য ছিল।

বিচারক স্পষ্ট করেছেন, তিনি নোটটির সত্যতা যাচাই করেননি এবং এটি কীভাবে সংরক্ষিত হয়েছিল তা নিয়েও কোনো সিদ্ধান্ত দেননি।

উল্লেখ্য, এপস্টেইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতন ও পাচারের গুরুতর অভিযোগ ছিল। ২০১৯ সালে পুনরায় গ্রেপ্তারের পর তার মৃত্যু হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও প্রশ্ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি