এপস্টিন ফাইল নিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ গ্রিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন পুনরায় জোর দিয়ে বলেছেন যে, সব এপস্টিন ফাইল প্রকাশ করা উচিত। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “বিশ্বাসঘাতক” আখ্যা দিয়ে তাকে সমর্থন না দেওয়ার কথা বলেছেন।

রোববার সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন-এ গ্রিন জানান, তিনি এখনো ট্রাম্পের সমর্থক হলেও এপস্টিন ফাইল গোপন রাখার পদক্ষেপের সঙ্গে একমত নন।

গ্রিন বলেন, ‘ট্রাম্পের আক্রমণ শুধু রাজনৈতিক দ্বন্দ্বকে তীব্র করছে না, বরং তার নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প আমাকে বিশ্বাসঘাতক বলেছেন। এটি সম্পূর্ণ ভুল। এ ধরনের কথাবার্তা মানুষকে উগ্র করে তুলতে পারে এবং আমার জীবনকে বিপদে ফেলতে পারে।’

গত কয়েক সপ্তাহে রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। এর মূল কারণ, গ্রিন চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টিনের সমস্ত নথি প্রকাশ করুক, যিনি দণ্ডিত যৌন অপরাধী ছিলেন।

শুক্রবার উত্তেজনা আরও বেড়ে যায়, যখন ট্রাম্প গ্রিনকে সামাজিক মাধ্যমে সমালোচনা করে “বিশ্বাসঘাতক”, “পাগল” এবং “হল্কা গলায় কথা বলা পাগল” বলে আখ্যায়িত করেন।

ট্রাম্প লিখেছেন, ‘তিনি শুধু অভিযোগ করছেন, অভিযোগ করছেন, অভিযোগ করছেন।’

যদিও ট্রাম্পের পোস্টে সরাসরি এপস্টিন নথির কথা বলা হয়নি। গ্রিন জানিয়েছেন যে, তার ট্রাম্পের সঙ্গে বিরোধ মূলত এপস্টিন নথি প্রকাশের বিষয়টি।

সূত্র জানিয়েছে, এই সপ্তাহে হাউস এমন একটি আইন নিয়ে ভোট করতে পারে, যা বিচার বিভাগকে নথিগুলো জনগণের জন্য প্রকাশ করার জন্য বাধ্য করবে। ভোট মঙ্গলবারও হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি