এখনই ফিলিস্তিন রাষ্ট্র চায় না ইতালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সময় নয় বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া বুমেরাং হয়ে ফিরে আসতে পারে।এমন পদক্ষেপ বর্তমান সংকট সমাধানের জন্য বিপরীত প্রভাব ফেলতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শুক্রবার ইতালির দৈনিক লা রিপাবলিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, ‘আমি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, তবে সেটি প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দেওয়ার বিপক্ষে।’ তিনি বলেন, ‘যদি এমন কিছু কাগজে-কলমে স্বীকৃতি দেওয়া হয় যা বাস্তবে এখনও নেই, তাহলে সমস্যাটি মিটে গেছে বলে ভুল বার্তা ছড়াতে পারে।’

মেলোনির এই মন্তব্য ফ্রান্সের সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এসেছে, যেখানে দেশটি আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি