‘এখনই চলে যেতে হবে’, খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে–এমন ধরাবাঁধা নিয়ম ছিল প্রথমে। পরবর্তিত নিয়মে ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে দেশটিতে গিয়ে খেলার সুযোগ পায় ইরান। এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিল-ই। এমন রাজনৈতিক চাপের মুখে আজ বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি দু‘বার পিছিয়ে পড়েও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

খেলা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাচের ধকল কাটাতে বিশ্রামের পর্যাপ্ত সময় না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরান কোচ আমির ঘালেনোই এবং অধিনায়ক মেহেদি তারেমি।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ম্যাচ শেষে সোমবার রাতটা (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়াতেই কাটানোর কথা ছিল ইরানি ফুটবলারদের। দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়ায় রাতেই মেক্সিকোর উদ্দেশে বিমান ধরতে হয় ইরানকে।

আকস্মিক আদেশে ক্ষুব্ধ ইরানের কোচ আমির ঘালেনাই বলেন, ‘তারা আমাদের রিকভারির সময়টুকুও দিল না। ম্যাচ শেষ হতেই আমাদের বলা হলো, ‘তোমাদের এখনই চলে যেতে হবে।’ ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্রামের প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জোর করে বিমানে তুলে ১৪০ মাইল দূরের টিজুয়ানা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। আমরা সত্যিই এই আচরণে বিপর্যস্ত।’

ইরানের কোচ আরও বলেন, ‘সত্যি বলতে, কেন আমাদের ফেরত পাঠানো হচ্ছে আমরা জানি না। এটি অত্যন্ত অদ্ভুত। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমাদের দলটাই সবচেয়ে নিপীড়িত ও বৈষম্যের শিকার।’

এদিকে, ইরান ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হচ্ছে, যা দলের জন্য মোটেও ভালো কিছু নয়। ফিফার উচিত ছিল আমাদের আরও সাহায্য করা। আমাদের জন্য সবকিছুই এখন এক একটা বিপর্যয়ের মতো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি