এক দিনে ইউক্রেনের দেড় হাজার সেনা হতাহত

news-image

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, গত একদিনে বিশেষ সামরিক অভিযান চলাকালে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১ হাজার ৫১৫ জন সৈন্যকে হারিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে রাশিয়া এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুসারে, ব্যাটলগ্রুপ নর্থের অঞ্চলগুলোতে ১৮৫ জনেরও বেশি সেনা, একটি ট্যাঙ্ক এবং সাতটি গাড়ি হারিয়েছে ইউক্রেন। ব্যাটলগ্রুপ পশ্চিমের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ২২৫ জনেরও বেশি সেনা এবং একটি সিনেটর সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করা হয়েছে। এছাড়া ব্যাটলগ্রুপ দক্ষিণে ২২০ জন সেনা, একটি সাঁজোয়া কর্মী বাহক এবং দুটি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে কিয়েভের বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যাটলগ্রুপ সেন্টার অঞ্চলে ইউক্রেন ৫০০ জনেরও বেশি সৈন্য এবং একটি সাঁজোয়া কর্মী বাহক হারিয়েছে। ব্যাটলগ্রুপ পূর্বে ৩৪০ জন পর্যন্ত সেনা ও একটি সাঁজোয়া যুদ্ধযান এবং ব্যাটলগ্রুপ ডিনেপারে ৪৫ জন সেনা এবং নয়টি অটোমোবাইল ধ্বংস করা হয়।

গত একদিনে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬৫টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া কৃষ্ণ সাগরের নৌবহর ইউক্রেনীয় সেনাবাহিনীর দুটি চালকবিহীন নৌকা ধ্বংস করেছে।

রাশিয়ান সেনারা ইউক্রেনের দূরপাল্লার ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোও ধ্বংস করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি ১৩৮টি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং বিদেশি ভাড়াটেদের জন্য অস্থায়ী স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি