একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি ৩০ দিন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিল, সেখান থেকে সরে এসেছে ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল চালাবেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী।

তারা বলেন, আমাদের বর্তমান এমডি এবং সাবেক এমডি আজকে মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করেছেন। এরপর তারা আমাদের সঙ্গে বসেছেন। তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। তাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, আগামী রোববার থেকে ৩০ দিন গণনা করা হবে। নতুন এমডি স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। এছাড়া আগামীকাল যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসকে শ্রদ্ধা করে এবং নতুন এমডি স্যারের আশ্বাসে তাকে সম্মান করে আমরা ৩০ দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে সার্ভিস রুলস চূড়ান্ত না করলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি