‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি ক্রিকেট নিয়ে তার একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।

এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চমক। বৃহস্পতিবার দুপুরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো।’ এর নিচে তিনি বাংলাদেশ বনাম পাকিস্তান লিখে আজকের ম্যাচকে ইঙ্গিত করেন।

চমকের এই পোস্টে তার ভক্তরাও যোগ দিয়েছেন উচ্ছ্বাস নিয়ে। একজন লিখেছেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাঁচা-মরার লড়াই, আজকে জিততেই হবে।’

উল্লেখ্য, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, পাকিস্তান জিতলে তারাই পাবে ফাইনালের টিকিট। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি