একটু আদরে আমাকে রাখো: মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও সরব আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নায়িকা প্রায়ই ফেসবুকে তার ব্যক্তিগত জীবন, অনুভূতি বা কাজের আপডেট দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার একটি পোস্ট করেছেন মাহি।

লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তার এই আবেগঘন স্ট্যাটাসটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। জন্ম দিয়েছে নতুন আলোচনার!

 

ভক্তদের একাংশ মনে করছেন, মাহি হয়তো তার জীবনের শূন্যতা, একাকীত্ব প্রকাশ করেছেন। আবার কারো মতে- এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে।

তবে মাহিয়া মাহি এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন। তিনি কি সত্যিই মানসিকভাবে কিছুটা একাকী বোধ করছেন, নাকি এটি কেবলই তার মনের অনুভূতি প্রকাশ?

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি