উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশের একাধিক টিম সেখানে গিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ৯টা ১২ মিনিটের দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে নিউমার্কেট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে থানার পুলিশ সদস্যরা রয়েছেন। ওসিসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি