উত্তেজনার মধ্যেই রাশিয়া যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ন্যাটোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ম্যাট হুইটাকার।

শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুইটাকার বলেন, ‘আমি জানি স্টিভ উইটকফ, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন বিশেষ দূত, তিনি এই সপ্তাহান্তে মস্কোতে থাকবেন। আমি আশা করি, তিনি কোনও গঠনমূলক অগ্রগতি আনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক। উইটকফের রাশিয়া সফর থেকে ইতিবাচক কিছু আসবে বলে মনে করছি।’

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, ১ আগস্ট স্টিভ উইটকফ ইসরাইল ও গাজা সফরে যাবেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরাইল সফরের পর উইটকফ মস্কো যাবেন। সম্প্রতি তিনি একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইটি পারমাণবিক সাবমেরিন কৌশলগত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক। এমন আবহে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্টিভ উইটকফের মস্কো সফর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি