উত্তর মোড়াইল ও পুনিয়াউট থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Grafterব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল ও পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বোতল ফেন্সিডিল ও ১৩ বোতল স্কাফ। মঙ্গলবার গভীররাতে উত্তর মোড়াইল নিরাপদ হোটেলের পাশের গলি থেকে মনির হোসেন (৩৫) কে ১৩ বোতল স্কাফসহ এবং গতকাল সকালে পুনিয়াউট থেকে মঙ্গল মিয়া (৫৫) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার টিএসআই মো: বেলাল হোসেন। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলকে আটক করা হয় পুনিয়াউটের জাকিরের  ভাড়াটিয়া ঘর থেকে। এসময় জাকির পালিয়ে যায়। ঐ ঘরে মাটির নিচে বালতি রেখে তাতে ফেন্সিডিল রেখে এরা বিক্রি করতো বলে টিএসআই বেলাল জানান।এছাড়া পুনিয়াউট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিরন,রাহেলা,নুর মিয়া ও তার স্ত্রীকে আটক করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা