উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

news-image

টানা ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোণার বিস্তীর্ণ হাওর এলাকায় ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।

Flood Forecasting and Warning Centre জানিয়েছে, বর্তমানে অন্তত পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর, নেত্রকোণার ভুগাই-কংস ও মগরা, কলমাকান্দার সোমেশ্বরী এবং হবিগঞ্জের সুতাং নদী রয়েছে।

সংস্থাটির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, হাওর এলাকার গুরুত্বপূর্ণ নদী সুরমা ও কুশিয়ারার পানি কিছু জায়গায় বাড়ছে এবং কিছু স্থানে স্থিতিশীল রয়েছে। তবে আগামী কয়েক দিনে পানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে নেত্রকোণা জেলাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উজানে টানা বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিন পরিস্থিতির আরও অবনতি এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি আরও বাড়তে পারে।

মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা বিস্তারের ঝুঁকি রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকায় পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে এবং হাওর অঞ্চলের কৃষিজমি আরও ক্ষতির মুখে পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি