ঈদের ছুটি শেষে গাজীপুরে ফিরছে মানুষ

news-image

গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা গেছে, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের দিক থেকে যেসব যাত্রীবাহী বাস ঢাকার দিকে প্রবেশ করছে, প্রতিটি যাত্রীতে ঠাসা। তারা ঈদ উদযাপন শেষে সকালের দিকেই নিজ কর্মস্থল গাজীপুরের দিকে রওনা দেন।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসিফুল ইসলাম বলেন, ‘ঈদের দুদিন আগেই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামে গিয়েছিলাম। আজ ছুটি শেষ, আগামীকাল অফিস খুলবে। তাই ভোরেই বাসে উঠে নেত্রকোনা থেকে চলে এসেছি।’

সরকারি অফিসগুলো মঙ্গলবার (২৪ মার্চ) খুললেও পোশাক কারখানাগুলো শনি ও রোববার থেকে খুলবে বলে জানা গেছে। তবে কিছু পোশাককারখানা মঙ্গলবার থেকেই খোলার কথা হয়েছে।

গাজীপুরের পোশাকশ্রমিক নাজমা আক্তার বলেন, ‘আমরা ঈদের চার দিন আগে ছুটি পেয়েছি। সেই ছুটি শেষ হয়ে গেছে। মঙ্গলবার থেকে কাজে যোগ দেবো।’

এবার গাজীপুরের পোশাক কারখানাগুলো চারটি ধাপে ছুটি হওয়ায় তারা ভিন্ন ভিন্ন দিনে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তাদের কারখানাগুলোও ভিন্ন ভিন্ন দিনে খোলা হবে। যে কারণে যাওয়ার পথে তেমন কোনো যানজটের ঝামেলায় পড়তে হয়নি। তাই কর্মস্থলে ফেরার পথেও তাদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।

নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ধীরে ধীরে গাজীপুরের কর্মজীবী মানুষগুলো ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন। ফেরার পথে যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে দায়িত্ব পালন করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি