ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
June 1, 2026
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিসে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন। পরে দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়ন পরিকল্পনা ও করণীয় নির্ধারণে অনুষ্ঠিত সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।