ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা

news-image

নিউজ ডেস্ক : তফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ জন নেতা রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকে বসেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করবে ইসির সঙ্গে। ইসিতে জমা দেয়া তালিকার ১৪ জনের মধ্যে আ স ম আবদুর রব ছাড়া বাকি ১৩ জন আজ নির্বাচন ভবনে পৌঁছান।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ডা. জাফরুল্লাহ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐক্যফ্রন্টের নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান