ইসলামে কুকুর পালনের বিধান

news-image

নিউজ ডেস্ক।। ইসলাম মনে করে, এই পৃথিবীতে মানুষের পরেই প্রাণিজগতের স্থান। প্রাণিজগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলা হয়েছে : ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।’ (সুরা আনআম : ৩৮) সে হিসেবে বলা যায়, কুকুর আল্লাহর সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি। কিন্তু সেই কুকুর পালনে রয়েছে শরিয়তের কিছু বিধান। যা মুসলিম হিসেবে জেনে রাখা উচিত।

সৌখিনতা মানব সমাজের একটি সৃষ্ট স্বভাব। তবুও এ স্বভাব মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার আইনের বাহিরে হওয়া কাম্য নয়। কেননা, ইসলাম এমন একটি ধর্মের নাম যেখানে সকল বিধানের রয়েছে পুরোপুরি দিক নির্দেশনা। তা থেকে বিন্দুমাত্র কমানো কিংবা বাড়ানো উভয়ে মারাত্মক গোনাহের কাজ। সেজন্যই কুকুর পালনের সৌখিনতা হতে হবে কুরআন-সুন্নাহর মতানুযায়ী। তাই বলে শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন-পালন করে। প্রতিদিন ওই ব্যক্তির আমল থেকে দুই কিরাত (এক কিরাত সমান ওহুদ পাহাড় সমপরিমান নেকি) পরিমাণ নেকি হ্রাস পেতে থাকে।’ (সহিহ মুসলিম : ১৫৭৫, সহিহ তিরমিযি : ১৪৮৭)

অন্যত্র বলা হয়েছে যে, ঘরে কুকুর রেখে লালন-পালন করা ইসলাম কঠোর নিষেধ করেছে। কেননা, কেবল শখ করে ঘরে কুকুর রাখা ইসলামি শরিয়ত সম্মত নয়। আর এ জন্যই হাদিস শরীফে এসেছে, ‘যে ঘরে কুকুর আছে, সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না।’ (সহিহ বোখারি শরিফ : ৫৫২৫)

তবে এ প্রাণীটি নিয়ে ইসলামে একাধিক হাদিস বর্ণিত আছে। যা অধিকাংশ হাদীসেই কুকুর পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কিছু কিছু উদ্দেশ্যে কুকুর পালনে বৈধতা দেয় ইসলাম, আর তা হলো: ১. শিকারের উদ্দেশ্যে। ২. ফসল হেফাজতের উদ্দেশ্যে। ৩. পাহারাদারির জন্য। ৪. ছাগল-ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে। ৫. ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারার জন্য। ৬. অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন-পালন করা বৈধ। (ফতোয়াতে মাহমুদিয়া : ১৮/২৬৪, ফতোয়ায়ে আলমগিরি : ৪/২৪২)

বলা বাহুল্য, শিকার এবং পাহারার জন্য অথবা অপরাধী শনাক্ত করার জন্য নির্দিষ্ট জায়গায় কুকুর পোষা বৈধ। (ইবনে উসাইমিন)

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা