ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার (১৪ জুন) মধ্যরাতে ব্যাপক মিসাইল হামলা শুরু করে ইরান। প্রথম দফায় তারা অন্তত ১০০টি মিসাইল ছোড়ে। এরপর দ্বিতীয় দফায় আরও কয়েক ডজন মিসাইল ছোড়া হয়। প্রথম ও দ্বিতীয় দফা শেষে আরও একবার দখলদারদের লক্ষ্য করে ইরান মিসাইল ছুড়েছে। তবে তৃতীয় দফায় কতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি নিশ্চিত জানা যায়নি।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

টিভির স্ক্রিনে দেখা গেছে দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে মিসাইল। এ সময় দখলদাররা ইরানি মিসাইল আটকানোর চেষ্টা করে। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এসব মিসাইল আঘাত হানে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেল আবিবে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই মিসাইল হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নাম দিয়েছে ইরান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি