ইসরায়েলের রাজধানীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।এতে সেখানকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দুই ধাপে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার কিছু হাইফা, নেস জিওনা এবং রিশন লেজিওনের মতো উত্তর ও মধ্য ইসরায়েলি শহরে আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বেজেছে।

তবে কিছুক্ষণ পর সেনাবাহিনী ঘোষণা দেয়, পরিস্থিতি আপাতত নিরাপদ, মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারে।

অন্যদিকে ইসরায়েল ২০টি যুদ্ধবিমান দিয়ে তেহরান, কেরমানশাহ ও হামেদানে ‘গোয়েন্দা তথ্যভিত্তিক হামলা’ চালিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল, ক্ষেপণাস্ত্র মজুদাগার এবং উৎক্ষেপণ সুবিধা, রেডার, স্যাটেলাইট সিস্টেম ও তেহরানের কাছে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি