ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ড্রোন হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, তারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে তিনটি তিনটি সফল অভিযান পরিচালনা করেছে।

আল-মাসিরাহ নেটওয়ার্ক অনুসারে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি, প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে। ’

তিনি বলেন, ‘এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিরশেভা এবং আশকেলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’

সারি দাবি করেন, ‘এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হেনেছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়।’

সারি হুঁশিয়ারি উচ্চারণ করেন, ‘যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে।’

ইয়াহিয়া সারি এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দখলকৃত ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

ইয়েমেনের এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি