ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমাঞ্চলীয় বন্দর হুদায়দা, রাস ইসা এবং সাইফ সহ তিনটি ইয়েমেনি বন্দরে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

দেশটির সেনাবাহিনী বিমান হামলার সতর্কতা জারি করে ওই এলাকার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন যে হুথি-নিয়ন্ত্রিত স্থানে হামলার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডার অন্তর্ভুক্ত ছিল।

দুই বছর আগে বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক ছিনতাই করা জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল।

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে যে হুদায়দাহে হামলা হয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আর কোনও বিবরণ দেওয়া হয়নি।

কাৎজ বলেন, ‘এই হামলাগুলি “অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ”-এর অংশ।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, হুথিদের তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা