ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা

news-image

বিনোদন ডেস্ক : মাস খানেক আগে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।

এরপরই ওমরাহ পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমুল পরিবর্তন আনেন এই অভিনেত্রী। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অহনার।

অভিনেত্রী জানান, জানান ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান।

শুধু তাই নয়, আরও এক সাক্ষাৎকারে অহনাকে বলতে শোনা যায়, ‘নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।’

অভিনয় জগতে থেকেও অহনার এমন ভাবনা-চিন্তা নিয়ে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, ধর্মীয় চেতনা থাকলে কেন এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি?

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কের জবাবে অহনা জানান, অভিনয় বাদে উপার্জনের জন্য অন্য কোনো মাধ্যম থাকলে শোবিজাঙ্গন ছেড়ে দিতেন তিনি।

অহনা বলেন, ‘ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম। কিন্তু নাই, এজন্য আমাকে কাজ করতে হচ্ছে। কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও ফুরিয়ে যায়।’

এসময় সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনাদের যদি মনে হয়, সিমপ্যথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি…..এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যাইয়েন। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানে এসে দিয়ে যাইয়েন।’

প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি