ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার : মহাসচিব কাজী মামুন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, “আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি, শোনা যায়নি—কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ।”

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মহাসচিব বলেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য—এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এতে প্রমাণিত হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। আজ সাধারণ মানুষ নিরাপত্তাহীন, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের কোথাও আইনের শাসন নেই। বরং অরাজকতা ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।”
ড. ইউনূসের নেতৃত্বকে ইঙ্গিত করে কাজী মামুনুর রশিদ বলেন, “দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণ আজ একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকারের দাবি জানাই, যে সরকার সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।”
তিনি স্পষ্ট করে ঘোষণা দেন, “ড. ইউনূসের পদত্যাগ না হলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না।”
এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা মহাসচিবের বক্তব্যের সময় স্লোগানে মুখর করে তোলেন অনুষ্ঠানস্থল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি