ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

news-image

ইতালির স্কুলে হিজাব-বোরকা পরা নিষিদ্ধ করা হচ্ছে। দেশের শিশুরা যেন ক্লাসরুমে সংখ্যালঘু বা একা হয়ে না পড়ে, সেজন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইতালির মাটিতে নিজেদের বাচ্চারা ক্লাসে কোণঠাসা হয়ে পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোনো স্কুলে দেশের শিশুরা সংখ্যালঘু হয়ে অসহায় বোধ করবে, এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।

নতুন নিয়ম চালু হলে স্কুলে বিদেশি শিক্ষার্থীরা আর হিজাব বা বোরকা পরে আসতে পারবে না। একইসঙ্গে প্রতিটি ক্লাসে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। যেসব বিদেশি শিশু নতুন পরিবেশ ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। সরকারের ধারণা, এতে বিদেশি পরিবারগুলোর সঙ্গে সাংস্কৃতিক ফাঁক কিছুটা কমে আসবে।

প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিপরিষদে তোলা হবে। অনুমোদন পেলেই এটি আইন হিসেবে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০