ইট-পাটকেলের তোপের মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন। দেশটির রাজধানীতে নির্বাচনী প্রচারণার র‌্যালিতে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনো রকমে র‌্যালি থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি।

বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি র‍্যালি চলাকালে মিলেই এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন। দেশটির আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। এতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়িসহ ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।

জানা যায়, প্রেসিডেন্ট মিলেই ছাদখোলা গাড়িতে চড়ে সেই সমাবেশে অংশ নেন। এদিকে আগে থেকেই সেখানে বিক্ষোভ করছিলেন বিরোধী নেতাকর্মীরা। এক পর্যায়ে মিলেইর সমর্থক, পুলিশ ও বিরোধী দলের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মিলেইর গাড়ি লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ শুরু করেন বিক্ষোভকারীরা।

সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে জনমনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট মিলেই সরকারের ওপর সমালোচনা তীব্র, যেখানে তার বোনও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি