ইজতেমায় ৩ দিনের বিশেষ ট্রেন সুবিধা

news-image

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) থেকে রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে বেশ কিছু ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। বুধবার (১০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে  ৯ জানুয়ারি থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিটের বিরতি দিচ্ছে। রোববার (১৪ জানুয়ারি) মোনাজাত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর বোরবার সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ ১, ২, ৩, ৪, ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে।

শুক্রবার, শনিবার ও রোববার লোকাল ট্রেন এবং শনিবার ও রোববার কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনসমূহ বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি রোববার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে।

আখেরি মোনাজাতের পরের দিন টিকিটধারী মুসল্লিগণের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে উঠার সুবিধার্থে ধূমকেতু, রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কালানী, যমুনা সিরাজগঞ্জ, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন, পারাবত, হাওর, উপকুল, তিস্তা, নীলসাগর, এগারসিন্দু, প্রভাতী অগ্নিবীনা, একতা, জয়ন্তিকা, মহানগর প্রভাতী ও সিল্কসিটি এক্সপ্রেস টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে। সূত্র: আরটিভি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা