ইছাপুরা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামে বিদ্যুৎ নেই

000000000000000000 copyডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামে আজও বিদ্যুতের ছোঁয়া লাগেনি। তার মধ্যে ডালপা, কতুবপুর, খাদরাইল, ধিতপুর, ইছাপুরা, আরিয়ল, ফুলবাড়িয়া উল্লেখ যোগ্য। জানা যায়, অনেক গ্রামেরই বিদ্যুতের খুটি স্থাপন হলেও বিদ্যুতায়ন হচ্ছে না। যার ফলে সেচ ব্যবস্থায় অনেক খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষকরা। গ্রামে গভীর নলকুপ না থাকায় সাধারণ নলকুপ গুলো বন্ধ হয়ে গেছে। পানির অভাবে  গ্রামের লোকজন কখন শেলু মেশিন চালু হবে তার অপেক্ষা করতে হচ্ছে।

সাধারণ কৃষকরা বিদ্যুৎ না থাকায় ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে কোনো রকম সেচ চালাচ্ছে। আর বৃষ্টির জন্য অপেক্ষা করছে। বিদ্যুতের অভাবে ছেলে মেয়েরাও রাত্রে পড়া শুনা করতে পারছে না। তাছাড়া টেলিভিশন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে এ ইউনিয়নটি অনেকটা পেছনে চলে যাবে। আর তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে সাধারণ জনগণ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা