ইউরোপেই থাকছেন সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে যাচ্ছেন, মোহাম্মেদ সালাহকে নিয়ে এমন গুঞ্জন চলছিল। কিন্তু লিভারপুলের সাবেক তারকা তুরস্কের ক্লাব বেসিকটাসে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। ১৬ বারের সুপার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেওয়া থেকে আর কয়েক ধাপ দূরে তিনি।

গোলডটকম-কে দেওয়া ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার ভাষ্যমতে, সালাহ ও তার এজেন্টের সঙ্গে সব ব্যক্তিগত শর্তাবলীতে একমত হয়েছে বেসিকটাস। ১ কোটি ২০ লাখ ইউরোতে চুক্তি হওয়ার পথে তিনি।

এখন বেসিকটাসের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ঘোষণার আগে কাগজপত্র চূড়ান্ত করার কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

লিভারপুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব সালাহকে পাওয়ার দৌড়ে নেমেছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায় যে, বেসিকটাস ও তুরস্কই তার পরবর্তী গন্তব্য হওয়ার সম্ভাবনা বেশি। ইউরোপীয় ফুটবলেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মিসরের বিশ্বকাপ অভিযানে তাদের শেষ ষোলোতে তুলতে সালাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায়। পুরো টুর্নামেন্টে তিনি একটি গোল করেন এবং দুটি অ্যাসিস্ট করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা