ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

news-image

অনলাইন ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউপি ভোট আয়োজনের যে সম্ভাব্য সময়সূচি সোমবার প্রকাশ করা হয়েছিল, সেটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন আয়োজনের ক্ষমতা রাখে। তবে সাত ধাপে ইউপি নির্বাচন করার বিষয়ে ইসির যে পরিকল্পনার কথা বলা হয়েছে, সে সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে অবগত নয়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো চিঠিপত্র বা আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউপি ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর হতে পারে।

প্রাথমিক সূচিতে চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা