ইউক্রেন-রাশিয়ার অ্যাপে সাইবার হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার জরুরি সতর্কতা ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর ফলে দুই দেশের নাগরিকদের মোবাইল অ্যাপে পারমাণবিক হামলা, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া ও রাসায়নিক আক্রমণসহ বিভিন্ন বিপদের বিষয়ে ভুয়া বার্তা পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ইউক্রেনের রাজধানী কিয়েভে তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। পরবর্তী সময়ে রাসায়নিক হামলা এবং রাস্তায় সংঘর্ষের আশঙ্কার কথাও জানানো হয়। তবে ইউক্রেনের বিমানবাহিনী দ্রুত এসব বার্তাকে ভুয়া বলে নিশ্চিত করে জানায়, কিয়েভে তেজস্ক্রিয়তার কোনো হুমকি নেই।
দেশটির গোয়েন্দা সংস্থাও অ্যাপের ত্রুটির বিষয়ে সতর্ক করে নাগরিকদের বিকল্প নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেয়। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেনের কৌশলগত যোগাযোগবিষয়ক কেন্দ্র।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে রাশিয়াও একই ধরনের সাইবার হামলার শিকার হওয়ার কথা জানায়। দেশটির বিভিন্ন অঞ্চলে পারমাণবিক হামলার আশঙ্কা জানিয়ে অ্যাপ ব্যবহারকারীদের কাছে ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়। মস্কো অবশ্য এ হামলার পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপে সমস্যা দেখা দিলেও দেশের সামগ্রিক জনসতর্কতা ব্যবস্থা সচল রয়েছে। নাগরিকদের সতর্ক করতে সাইরেন, লাউডস্পিকার, মোবাইল বার্তা এবং টেলিভিশন ও রেডিও ব্যবহার করা হচ্ছে। অ্যাপের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন।
এদিকে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকি শহরে ছয় দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক মিনিট আগে এসব ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়। ওই যুদ্ধবিরতির সুযোগে শহরটি থেকে কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। মানবিক এ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পোপ চতুর্দশ লিও সহায়তা করেছিলেন।
তবে যুদ্ধবিরতি চলাকালে উভয় পক্ষের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়ানোর অভিযোগ উঠেছে। ওলেশকিতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা থাকলেও ইউক্রেনের কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ক্ষমা চেয়েও লাভ হলো না এমবাপ্পের, চীনে বন্ধ রিয়ালের ম্যাচ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২০ হাজার টাকা ছাড়াল

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম চালু

শ্রমিক আন্দোলনে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে যাচ্ছে ‘মুরাসু

জামায়াত ছাড়লে তিন ভাগ হবে এনসিপি: আবু হানিফ

ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, বাড়ছে মানবিক সংকট

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৪৮

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার মানেই জাতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী