ইউক্রেনে যুদ্ধাস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক ব্যয় এবং বিদেশী দেশগুলিতে আমেরিকান সহায়তা পর্যালোচনার পর ট্রাম্প প্রশাসন ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহ কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করছে।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে এ কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এরই মধ্যে পর্যালোচনায় স্বাক্ষর করেছেন। তবে অন্যান্য দেশগুলিকে প্রদত্ত সামরিক সহায়তা এতে প্রভাবিত হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেন, ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, রাশিয়া বিমান হামলা তীব্র করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে তার বিমান প্রতিরক্ষা জোরদার করার অনুরোধ করেন। কিন্তু সহায়তার বিপরীতে ইউক্রেনে কিছু অস্ত্র স্থানান্তর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনের উপর প্রায় রাতভর বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি