ইংল্যান্ডের জয়ে টিকে রইল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ইংল্যান্ড। আর ইংলিশদের এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার স্বপ্ন এখনও বেঁচে রইল পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানের। সেই সঙ্গে মিলাতে হবে নেট রানরেটের হিসাব।

গ্রুপ-২ তে ৩ ম্যাচের তিনটিতেই জিতে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর কোনো পয়েন্ট অর্জন করতে না পারা জিম্বাবুয়ে তলানিতে রয়েছে।

এই গ্রুপের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়ায় এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য নিতান্তই নিয়মরক্ষার। তবে ম্যাচটি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ ৩ পয়েন্ট অর্জন করতে পারবে পাকিস্তান। এমতাবস্থায় নিউজিল্যান্ডকে টপকাতে না পারলেও দুদলের পয়েন্ট হবে সমান। সেমিতে উঠতে হলে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে পাকিস্তানকে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টি বাগড়ায় ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হলে দুদলই একটি করে পয়েন্ট পায়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় পাক বাহিনী। কিন্তু ইংলিশ কাছে জিততে পারেনি তারা। হেরেছে ২ উইকেটে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি