আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে ১৯তম

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সেরা ২০এর তালিকায় ১৯তম স্থান অর্জন করেছে। সর্বমোট ৫৯জন পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস ২৭জন, এ ২৮জন এবং এ মাইনাস ৪জন পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোতেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী বলেন; মাদরাসাটি উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.) দ্বীন প্রচারের লক্ষ্যে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র.)এর একান্ত প্রচেষ্টায় কামিল স্তরে উন্নীত হয়। শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ে এ সফলতা অর্জন সম্ভব হয়। এজন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করি। 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা