আশুগঞ্জে ২ শিশু কন্যা বিক্রির অভিযোগে থানায় মামলা, ৫ দিনের রিমান্ডে বাবা

Pic Brahmanbariaনিজস্ব প্রতিবেদক : বিদেশ যাবার টাকা জোগাতে মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তার (৪) নামে ২ শিশু কন্যা বিক্রির অভিযোগে শিশুকন্যাদের বাবা মনির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন মা রত্না বেগম। গতকাল বুধবার রাতে আশুগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার আরেক আসামি হলেন রতন দেবনাথ। তবে তিনি পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত মনির হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সুত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মনির হোসেন বিদেশ যাবার টাকা জোগাতে ২ কন্যা শিশু মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তার (৪)কে মামলার অপর আসামী রতন দেবনাথের কাছে বিক্রি করে দেন। কিন্ত রতন দেবনাথ শিশুকে নিয়ে গেলেও টাকা না পাওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে বাড়ি ছেড়ে আত্মগোপন করেন মনির। পরে নবীনগর থেকে স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা অভিযুক্ত মনিরকে আটক করে বুধবার দুপুরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় রাতে রত্না বেগম তার স্বামী মনির হোসেন ও রতন দেবনাথের নামে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর বরেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, পলাতক রতনকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট