আলোচনা শুরুর আগে যা বলল হামাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য উভয় পক্ষের আলোচকরা মিশরে পৌঁছেছেন।বৈঠকের আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, জিম্মি-বন্দী বিনিময় খুব দ্রুত শুরু করতে হবে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে ও মাঠ পর্যায়ের পরিস্থিতি অনুসারে অবিলম্বে বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাস খুবই আগ্রহী।’

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে যুদ্ধ বন্ধ এবং গাজায় বন্দীদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোডম্যাপের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরে আলোচনার আগে গাজায় বোমা হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

রুবিও সিবিএসকে বলেন, ‘হামলার মাঝখানে জিম্মিদের মুক্তি দেওয়া যাবে না, তাই হামলা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘এর মাঝখানে যুদ্ধ চলতে পারে না।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি