আলজাজিরার ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটিতে আলজাজিরার ৫ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন।
এক বিবৃতিতে ডুজারিক বলেন, আমরা আলজাজিরা পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজ গাজায় যা ঘটেছে, আমরা তা খতিয়ে দেখছি।
আমরা সব সময়ই সাংবাদিক হত্যার নিন্দা জানাতে স্পষ্ট অবস্থান নিয়েছি। গাজা হোক বা অন্য কোথাও—মিডিয়ার কর্মীরা যেন কোনো হয়রানি, ভয়ভীতি বা টার্গেট হওয়ার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, সাংবাদিকদের গাজার সব এলাকায় অবাধ প্রবেশাধিকার ও স্বাধীনভাবে পরিস্থিতি তুলে ধরার সুযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে, গাজা সিটির তাঁবুতে বোমা হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ ক্রিকেহকে হত্যা করেছে।
মিশন জানায়, আল-শরিফ ও মোহাম্মদ ক্রিকেহ গাজার শেষ বাকি থাকা সাংবাদিকদের মধ্যে ছিলেন এবং তারা যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও মৃত্যুক্ষুধার ঘটনা উন্মোচন ও নথিবদ্ধ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি