আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই ‘জাহান্নাম নেমে আসবে’ ইরানে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো ‘চুক্তি’ করতে হবে, অথবা ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় ইরানের ওপর ‘জাহান্নাম নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে।’

তিনি আরও লিখেছেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর জাহান্নাম নেমে আসবে আসবে।’

এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ‍সেখানে ট্রাম্প দাবি করেন, একটি ‘‘পারমাণবিক শক্তিহীন ইরান’’ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা