আর্জেন্টিনার শুরুর একাদশে তিন পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আলবিসেলেস্তেরা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে। লিওনেল স্কালোনির দলে শুরু থেকেই আছেন লিওনেল মেসি।

রাইটব্যাক বদলে ফেলেছেন স্কালোনি। নাহুয়েল মলিনা এসেছেন গঞ্জালো মন্তিয়েলের জায়গায়। অ্যাতলেটিকো মাদ্রিদ খেলোয়াড় শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি। তার প্রান্ত দিয়েই ইংল্যান্ডের গোল এসেছিল। অন্যদিকে রিভার প্লেট ডিফেন্ডার দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজের সেরা ম্যাচ খেলেছেন। তারই পুরস্কার হিসেবে ফাইনালের মূল একাদশে তিনি।

আর্জেন্টিনার লাইনআপে আরেকটি পরিবর্তন রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। সেমিফাইনালে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার।

শেষ পরিবর্তনে চমক রয়েছে। বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। শারীরিকভাবে শতভাগ ফিট নয় তিনি। তার জায়গা নিয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি।

শুরুর একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো; দে পল, এনজো, মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ; মেসি এবং হুলিয়ান আলভারেজ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা