আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ করে হত্যার পর মরদেহ টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রায় অনুযায়ী, দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি লাশ গুম ও প্রমাণ নষ্টের অভিযোগে ২০১ ধারায় আরও কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় বাসার পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আয়াত। পরে তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রতিবেশী আবীর আলীকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হলেও পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পরবর্তীতে তদন্তে উদ্ধার অভিযান চালিয়ে আয়াতের শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করা হলো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি