আমি সংসদে যাই অনেকেই চায় না : পার্থ

news-image

নিউজ ডেস্ক : অনেকেই চায় না আমি জাতীয় সংসদে যাই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু হয়েছে আমাদের উপর নির্যাতন। পোস্টার লাগাতে দেয়নি, প্রচার করতে দেয়নি। নেতাকর্মীদের বাসায় রেখে গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এ অভিযোগ করেন।

ছোট ছোট কারণ দেখিয়ে তার পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পার্থ বলেন, আমি প্রথম যে দিন মিটিং করতে গেলাম সেখান থেকে ১০-১২ জনকে গ্রেফতার করা হলো। এভাবে প্রতিদিনই ১০-১১ জন করে গ্রেফতার করা হয়েছে।

‘দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব না সেটা শুধু ভোটের দিন নয়, প্রচারণা শুরুর প্রথম দিন থেকে প্রমাণ হয়েছে।’

বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা