‘আমি মরে গেলে তুমিও মরে যেয়ো’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবন প্রায় ২৪ বছরের। এত বছরে তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিশেষ করে অভিনেতা অক্ষয়ের একাধিক সম্পর্কের বিতর্ক বহুবার উঠে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তার কিছু প্রেম সেটে শুরু হয়ে শেষ হয়েছে, আবার কোনো প্রেম বাগ্‌দানের পরও ভেঙেছে। তবে শেষ পর্যন্ত তিনি অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। কিন্তু এত বছর একসঙ্গে থাকলেও স্বামীকে নাকি পুরোপুরি ভরসা করতে পারেন না টুইঙ্কল।

টুইঙ্কল খান্না মনে করেন, অক্ষয় হয়তো আবার বিয়ে করতে পারেন। এই আশঙ্কায় টুইঙ্কল একবার বলেছিলেন, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, আমি মানতে পারব না।’

উল্লেখ্য, অক্ষয় ও টুইঙ্কলের বিয়ে হয়েছিল ২০০১ সালে। তাদের দুই সন্তান আরভ ও নিতারা। তাদের বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে নিতারা সবে কৈশোরে পা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি