আমি কোনো বানোয়াট কথা বলিনি : ডা. শফিকুর

news-image

অনলাইন ডেস্ক : বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি কোনো বানোয়াট কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে, এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছেন। আমাদের ওয়েবসাইটে এটা এভেলেবল। চেক এবং ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিনি (প্রতিমন্ত্রী) বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয়, তাহলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে?

বিরোধী দলীয় নেতা বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী রাজিব আহসান সংসদ কক্ষে ছিলেন না। বিরোধী দলীয় নেতা বিষয়টি উল্লেখ করে বলেন, উনি (প্রতিমন্ত্রী) থাকলে উনাকে বলতাম যে তথ্য মাননীয় প্রতিমন্ত্রীর (মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী) কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাহউদ্দিন (সুলতান সালাহউদ্দিন টুকু) সাহেব তাঁর বক্তব্যে নিজেই বলেছেন যে শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে ১০০০-এর উর্ধে।

আমি যদি তার কথাটাই সমর্থন করি, তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন; আমার কাছে কষ্ট করে আসতে হবে না।

শফিকুর রহমান বলেন, ‘এই ব্যাপারে আমার কথা দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়, জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এ সংখ্যাটা ১৪০০-এর বেশি। বিভিন্ন জায়গায় যখন যাই কিছু মানুষ আসেন, তারা অসহায়ের মতো আমাদের দিকে তাকায় থাকেন । এরপর বলেন, ‘আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কিনা?” ওই যে দুইদিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না।

এ সংখ্যা তো আরও বেশি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের কথাগুলো…আমি অনুরোধ করছি, এটা যেন দায়িত্বশীল আচরণ হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি