আমিরাতের বিপক্ষে হেরে শিশিরকে দায় দিলেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ল। তবে বড় পুঁজি নিয়েও বাজে বোলিং-ফিল্ডিংয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেটে হারল সফরকারীরা। যেখানে ১৭৯ রানের বেশি তাড়া করে আগে কখনোই জিততে পারেনি দেশটি। আর টি-টোয়েন্টিতে এই প্রথম দুইশর বেশি রান করেও পরাজিত দলে রইল বাংলাদেশ।

এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস মাঠের শিশিরকে দোষারোপ করলেন। লিটন বলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’

টি-টোয়েন্টিতে আরব আমিরাতের মাঠে প্রায় ১৬ বছরে ২৬৫ ম্যাচে এবারই প্রথম কোনো দল দুইশর বেশি রান তাড়া করে জয়ের স্বাদ পেল। এছাড়া আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে যে কোনো সহযোগী দেশের এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তখনও টেস্ট স্ট্যাটাস না পাওয়া আফগানিস্তান।

লিটন আরও বলেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি