আমার রূহ ভারতে আর আমি আমেরিকায় : মাহিয়া মাহি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব তিনি। নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি, ভালোলাগা কিংবা কাজের নানা আপডেট নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে।

ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।’ নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবেই দেখছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি